জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধির একটি ধারা সংযুক্ত করে আইন সংশোধন বিষয়ক প্রস্তাবের বিরোধীতা করেছিলেন তিনি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর তীর্যক উত্তর এবং সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য থাকায় আইন সংশোধনে বিরোধীতা শেষ পর্যন্ত টিকবে না বুঝে ওয়াক আউট করেন তিনি।
জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভাষা নিয়ে সংসদে ক্ষোভ জানান।






