বাংলাদেশ

গণভবন হবে স্মৃতি জাদুঘর: উপদেষ্টা আসিফ

সেনাবাহিনী ক্যাম্পের গেট ও প্রাচীর, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী ক্যাম্পের প্রবেশদ্বার, লোহার গেট ও প্রাচীর, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণভবনকে ‘জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেছেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এটিকে জুলাই গণঅভুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রাখা হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে কেবিনেট সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই উল্লেখ করে আসিফ মাহমুদ বলেছেন, যে দল বা জোট বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল তারা আর ফিরতে পারবে কি না, তা জনগণের কাছেই ছেড়ে দেয়া রয়েছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা করা হচ্ছে। শহীদ পরিবারদের নিয়ে সম্মেলন করার সিদ্ধান হয়েছে বলেও জানান তিনি।

বন্যাদুর্গত এলাকা নিয়ে আসিফ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত হয়েছে। প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য শিগগির কার্যক্রম শুরু হবে।

শিল্প কারখানায় উত্তেজনার বিষয়ে উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে কেবিনেটে আলোচনা হয়েছে। শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনার জন্য রিভিউ কমিটি করা হয়েছে। মালিক ও শ্রমিকের পক্ষ থেকে এই কমিটি হবে।

বিষয়:উপদেষ্টাউপদেষ্টা আসিফগণভবনস্মৃতি জাদুঘর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…