চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওয়া বদলের কাল: চলতি বছরে যেসব ছবির অপেক্ষায় দর্শক

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
9:01 অপরাহ্ন 24, আগস্ট 2022
বিনোদন
A A
Advertisements

শুধু কথায় নয়, সত্যি সত্যি দর্শকের দোরগোড়ায় বাংলা সিনেমা! বিশেষ করে ‘পরাণ’ ও ‘হাওয়া’র বদৌলতে ঢাকাই সিনেমার এখন জয়জয়কার। নানা কারণে যে মধ্যবিত্ত শ্রেণি হল বিমুখ হয়ে পড়েছিলো, তারা আবার হলে ফিরতে শুরু করেছেন। এটা বাংলা ছবির জন্য অভাবনীয় সাফল্য বলে মনে করছেন সিনে বিশ্লেষকরা।

তবে এই সুবাতাসের মধ্যেও আছে শঙ্কা! কারণ বাংলা সিনেমার ইতিবাচক এই হাওয়া বদলের ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে ভেস্তে যাবে সব! আর তার জন্য নিয়মিত ভালো সিনেমার বিকল্প নেই বলেও মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। তারা বলছেন, কয়েক বছর ধরেই বিক্ষিপ্তভাবে কিছু সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেলেও পরে এর ধারাবাহিকতা দেখা যায়নি।

তারা মনে করছেন, পরপর গলুই, শান, পরাণ, দিন দ্য ডে এবং হাওয়ার মতো সিনেমা মুক্তি পাওয়াতে দর্শকের আগ্রহটা আবার ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে ও দর্শকদের পরিছন্ন পরিবেশে সিনেমা দেখার ব্যবস্থা করে দিতে পারলে সিনেমার সুদিন অব্যাহত থাকবে। অন্যথায় নয়।

প্রযোজক ও পরিবেশক সমিতিতে খোঁজ নিয়ে জানা যায়, গত জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশে মুক্তি পেয়েছে ২৪টি সিনেমা। এরমধ্যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ- ২, গলুই, বিদ্রোহী, শান, দিন দ্য ডে মোটামুটি ব্যবসা করেছে। তারই সূত্র ধরে পরাণ ও হাওয়া প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার হিট করেছে। এই ছবিগুলো ছাড়া বাকি সিনেমা সাধারণ দর্শকের মাঝে তেমন আলোচনা তৈরি করতে পারেনি। সিনেমা হলেও খুব একটা দর্শক চোখে পড়েনি। তবে প্রশংসা পেয়েছে মুখোশ, শিমু, গুণিন ও পাপপুণ্য।

বছর শেষ হতে বাকি আরও ৪ মাস। এ সময়কে সিনেমার ভরা মৌসুম বলে মনে করছেন অনেকেই। মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি সিনেমা নিয়ে আগ্রহী দর্শক। প্রেক্ষাগৃহ মালিকরা চাইছেন, এগুলো দ্রুত দর্শকের কাছে পৌঁছাক। ওটিটি কনটেন্ট নয়, সিনেমা হলের জন্য নির্মিত এই ছবিগুলোর মধ্যে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে রায়হান রাফী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’, তারকাবহুল এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম সহ অনেকে। এছাড়াও একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরেক ছবি ‘বিউটি সার্কাস’ নিয়েও দর্শক প্রতীক্ষায় আছেন। মাহমুদ দিদার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, তৌকীর আহমেদ, ফেরদৌস সহ অনেকে।

দর্শকের আগ্রহের তালিকায় আছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত একাধিক ছবি। এরমধ্যে ‘লিডার আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’ উল্লেখযোগ্য। রিয়াজ-সিয়াম-রোশানের ‘অপারেশন সুন্দরবন’, আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’ (মিশন এক্সট্রিম-পার্ট২) নিয়ে বহুদিন ধরেই আগ্রহী দর্শক।

প্রদর্শক সমিতি জানিয়েছে, চলতি বছরে মুক্তির অপেক্ষায় আছে ‘আশীবার্দ’ (২৬ আগস্ট), ‘লাইভ’ (৯ সেপ্টেম্বর), ‘বীরত্ব’ (১৬ সেপ্টেম্বর),  ঈশা খাঁ (৩০ সেপ্টেম্বর), ‘যাও পাখি বলো তারে’ (৭ অক্টোবর), ‘ক্যাসিনো’ (নভেম্বর),  ‘জয় বাংলা’ (১৬ ডিসেম্বর)। চলতি বছর মুক্তির কথা শোনা গেলেও বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘মুজিব’- কবে মুক্তি পাবে সেই তথ্য খোঁজ করেও জানা যায়নি।

সুন্দরবনের জলদস্যু দমন ও জীববৈচিত্র্য নিয়ে র‍্যাবের দুঃসাহসিক অভিযানের গল্পে নির্মিত দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। একইসঙ্গে মুক্তি পেতে পারে ইমপ্রেস টেলিফিল্মের ‘বিউটি সার্কাস’। তপু খান পরিচালিত সামাজিক সচেতনতা ও অ্যাকশনধর্মী ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তি পেতে পারে অক্টোবরে।

তবে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় রোমান্টিক ও আত্মজীবনীমূলক সিনেমা ‘অন্তরাত্মা’ কবে মুক্তি পাবে সেটি নিশ্চিত জানা যায়নি।

একই মাসে মুক্তির কথা রয়েছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘ব্ল্যাক ওয়ার’। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের আরেক সিনেমা রায়হান রাফীর পরিচালনায় ‘দামাল’ মুক্তি পেতে যাচ্ছে ২৮ অক্টোবর। চলতি বছরের শেষে মুক্তির সম্ভাবনা আছে এই পরিচালকের আরেক সিনেমা ‘নূর’; যেটির নির্বাহী প্রযোজক নায়ক আরিফিন শুভ। আরও মুক্তি পেতে পারে আলোক হাসানের পরিচালনায় সিনেমা ‘নাকফুল’।

রাজধানীর দর্শকের কাছে সিনেমা দেখার ক্ষেত্রে পছন্দের শীর্ষে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, রোজার ঈদে গলুই ও শান-এর মাধ্যমে দেশের সিনেমার দর্শক হলমুখী হয়েছে। সর্বশেষ পরাণ ও হাওয়া খুব ভালো চলছে। দর্শকের সিনেমা হলে আসার অভ্যাসটা ইতোমধ্যে তৈরি হয়েছে। মানসম্মত গল্প ও সিনেমা দিতে পারলে দর্শকদের সিনেমা হলে আসার অভ্যাস বজায় থাকবে। আগামীতে বেশ কিছু ভালো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী এসব সিনেমাগুলো ভালো চলবে এবং ইন্ডাস্ট্রি চাঙ্গা থাকবে।

ট্যাগ: অন্তরাত্মাঅভিনয়আরিফিন শুভজয়া আহসানতৌকীর আহমেদদামালফেরদৌসবিউটি সার্কাসবিদ্যা সিনহা মিমমিমরায়হান রাফীলিড বিনোদনলিডারশরিফুল রাজশাকিব খানসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয়নগরের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

আইডিয়া প্রকল্পের অনুদান পেল স্টার্টআপ ইপাইকার

পরবর্তী

আইডিয়া প্রকল্পের অনুদান পেল স্টার্টআপ ইপাইকার

আপনারা দমে যাবেন না, চ্যালেঞ্জ নেওয়া শিখুন: মেয়র আতিক

সর্বশেষ

ভারত ম্যাচ বর্জনে আইসিসি কী ধরনের শাস্তি দিতে পারে পাকিস্তানকে

ফেব্রুয়ারি 2, 2026
India's Home Minister Amit Shah and India's Defence Minister Rajnath Singh present a garland to Prime Minister Narendra Modi, as Bharatiya Janata Party (BJP) supporters celebrate the Bihar state assembly election results, at the party headquarters in New Delhi, India, November 14, 2025. REUTERS/Adnan Abidi

এপস্টেইনের নথিতে মোদির নাম: পশ্চিমবঙ্গের ভোটে নতুন রাজনৈতিক সমীকরণ

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: প্রতিনিধি

হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন, হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

ফেব্রুয়ারি 2, 2026

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি 2, 2026
খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version