ফুটবল

ইউক্রেনকে ৭-১ গোলে হারাল আর্জেন্টিনা

ফুটসাল বিশ্বকাপ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা ইউক্রেনের বিরুদ্ধে ৭-১ গোলের জয়ে উল্লাস করছে, ফুটবল ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উজবেকিস্তানে চলতি ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’তে আলবিসেলেস্তেরা ইউরোপের দেশটিকে হারিয়েছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে। আর্জেন্টিনা গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৮ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।

ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনার নিকোলাস সারমিয়েন্টো। ইউক্রেনের হয়ে একমাত্র গোলটি করেন পেট্রো শোতুর্মা।

ম্যাচের প্রথমার্ধে ১৮ মিনিটে ইউক্রেনকে এগিয়ে দেন শোর্তুমা। পরে আসল রূপ দেখায় আলবিসেলেস্তেরা। ১৯ মিনিটে কেভিন আরিয়েটা গোলের শুরু করেন। তিনি সমতা আনলে একই মিনিটে অ্যালান ব্র্যান্ডি আর্জেন্টিনাকে এগিয়ে দেন।

মাতিয়াস রোসা ২১ মিনিটে, ক্রিশ্চিয়ান বোরুটো ৩০ ও ৪০ মিনিটে দুটি গোল করেন। পরের দুটি গোলের একটি আসে প্রথম গোল করা কেভিন আরিয়েটার থেকে ৩২ মিনিটে এবং লুকাস বলি আলেমানো ৩৮ মিনিটে ইউক্রেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন।

এবারের ফুটসাল বিশ্বকাপে আর্জেন্টিনা আছে গ্রুপ ‘সি’তে। গ্রুপের বাকি তিন সদস্য ইউক্রেন, আফগানিস্তান ও অ্যাঙ্গোলা।

বিষয়:আর্জেন্টিনাইউক্রেনউজবেকিস্তাননিকোলাসফিফাফুটসাল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…