চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলাতক দলও নাকি অসহযোগ আন্দোলন করবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 21, ডিসেম্বর 2023
- সেমি লিড, রাজনীতি
A A
Advertisements

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি নাকি অসহযোগের ডাক দিয়েছে। জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। হাটে-বাজারে যান দেখবেন ‘ডামি’ দল বিএনপিকেই মানুষ অসহযোগ করছে। বিএনপি যতই আগুন সন্ত্রাস করছে ততই জনগণ থেকে দূরে সরে যাচ্ছে।

বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশে সরকার ডামি নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন: বিএনপি একটা ডামি দল। বাংলাদেশের প্রথম কিংস পার্টি বিএনপি। জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী ও নির্বাচন বানচালকারী দল।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তারেক রহমান টেমস নদীর ওপার থেকে হুমকি ধামকি দিচ্ছে। সাহস থাকলে সে দেশে আসুক। রিমোট কন্ট্রোল নেতার মানুষ আসবে না। এসব গুপ্ত হামলা বন্ধ করুন না হলে জনগণ আপনাদের ধরে ধরে শাস্তি দেবে। জনগণ নির্বাচন চায়।

বিএনপির শীর্ষ নেতাদের জেলে রেখে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন:  তারা দায় এড়াবেন কিভাবে? প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা হয়েছে৷ ৩৪ জন সাংবাদিক আহত। তখন ফখরুল-মির্জা আব্বাস-আমীর খসরু সাহেবরা কোথায় ছিলেন? মঞ্চে ছিলেন। তারা কি এসকল কর্মকাণ্ডের দায় এড়াতে পারবে? ফৌজদারি অপরাধে তারা জেলে। এখানে আমরা কি করতে পারি? দেশে আইনের শাসন আছে। সে আইন অনুযায়ী তারা জেলে আছে। তারা তো সারাজীবন জেলে থাকবেন না। তারা শীর্ষ নেতাদের জেলে রেখেছে কেনো?

আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে হিমালয়ের মতো অবিচল, অবস্থান শক্তিশালী বলে এসময় মন্তব্য করেন ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ সংগঠনিক এ নেতা।

বিএনপির অসহযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: কর্তৃপক্ষকে বলবো ট্যাক্স যাদের বাকি, বিল যাদের তাদের বিল আদায় করুন। ব্যাংক থেকে লোন নিয়ে টাকা পাচার করেছে তাদের তালিকা করে ধরুন। তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোবাইল ফোনের ৪০ বছর

পরবর্তী

সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত

পরবর্তী

সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত

পারমাণবিক হামলার হুমকি দিলেন কিম জং

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version