বাংলাদেশ

ঈদের সকালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে ব্যস্ত পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের সকালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত, আহতদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন।

আজ ২৯ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, ঈদের দিন সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পিকআপভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ ও ট্রাকে থাকা একজন শিশুসহ চারজন নিহত হয়, আহত হয় অন্তত ৬ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

বিষয়:সড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…