আদালত

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

নতুন চার পিএসসির সদস্য শপথ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ গ্রহণের জন্য পিএসসির চার নতুন সদস্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য শপথ নিয়েছেন।

শপথ নেয়া চার সদস্যরা হলেন, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস। বুধবার দুপুর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। গত ৩১ অক্টোবর এদের নিয়োগ দেওয়া হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য গত ৮ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন। এরপর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও সদস্য হিসেবে নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহ। এদেরকে গত ১৫ অক্টোবর শপথ পড়ানো হয়।

বিষয়:পিএসসিপ্রধান বিচারপতিশপথ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…