জনপদ

বাস-লেগুনা সংঘর্ষে চারজন নিহত

ফরিদপুরের মানচিত্র ও নির্বাচনী এলাকা চিহ্নিত করা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মানচিত্রে ফরিদপুর জেলা ও নির্বাচনী এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে নির্বাচনী প্রক্রিয়া দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম।

হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিষয়:বাস লেগুনা সংঘর্ষসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…