গাইবান্ধা

জেলখানায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

জেলখানার প্রবেশদ্বার, বাংলাদেশে একটি কারাগার।. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগার

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাইবান্ধার কঞ্চিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না (৫৫) জেলখানায় মৃত্যুবরণ করেছেন।

সোমবার ২২ সেপ্টেম্বর সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মুন্নার মৃত্যুতে তারা গভীর শোকাহত এবং একইসঙ্গে ক্ষুব্ধ। তাদের অভিযোগ এ মৃত্যু স্বাভাবিক নয়। কারাগারে যথাযথ চিকিৎসা ও তদারকির ঘাটতির কারণেই এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয় এলাকাবাসীও ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা মামলায় হয়রানির শিকার হচ্ছিলেন মুন্না। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ হওয়ার পরপরই মুন্নাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন।

বিষয়:ইউপি চেয়ারম্যানকারাগারে মৃত্যুগাইবান্ধা
প্রতিবেদক

ফারুক হোসেন

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…