আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক্তন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংক্রমণে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন, তবে কী ধরনের সংক্রমণে ভুগছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

মাহাথিরের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে হাসপাতালে থাকার কারণে মাহাথির আদালতে বর্তমান ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি সংশ্লিষ্ট মামলার কার্যক্রমে অংশ নিতে পারছেন না। বিচারক মামলার পরবর্তী কার্যক্রম ১৯ জুলাই নির্ধারণ করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে হৃদরোগের কারণে মাহাথিরকে(৯৮) একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তার শরীরে বাইপাস সার্জারিও করা হয়।

আধুনিক মালয়েশিয়ার জনক হিসেবে পরিচিত মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে টানা ২২ বছর ক্ষমতায় ছিলেন। পরে ২০১৮ সালের নির্বাচনে তিনি আবারো নির্বাচিত হন। তখন ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। কিন্তু তার সরকার দুই বছরও টিকতে পারেনি রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে।

বিষয়:মালয়েশিয়ামাহাথির মোহাম্মদসাবেক প্রধানমন্ত্রীহাসপাতালে ভর্তি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…