অপরাধ

রাজধানীতে জুলাইযোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ্য যুবকের হাসিমুখের ছবি, আধুনিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরমান আহমেদ সাফিন (২৫) , ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর দক্ষিণখানে আরমান আহমেদ সাফিন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখান গোয়ালটেকের মোতালেব মার্কেটের আমানুল্লাহর ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাফিন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গরবশোরিয়া এলাকার স্বপন মিয়ার ছেলে। বর্তমানে গোয়ালটেকের ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি দক্ষিণখান জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত সহযোদ্ধা ছিলেন বলে দাবি করেছেন অনেকেই।

সরেজমিনে দেখা যায়, শয়নকক্ষের খাটের ওপর ফ্যানের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ ঝুলছে। বিছানার ওপর হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বেডের সঙ্গে লাগানো। মাথা ওপরের দিকে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে আরমান আত্মহত্যা করেছেন। তবে জুলাইযোদ্ধা বলে পরিচয় দেওয়া স্থানীয় একদল যুবকের অভিযোগ, আরমানকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

এদিকে নুর মোহাম্মদ নামের এক যুবক ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, আরমান নিজে উত্তরার একজন জুলাইয়ের আহত যোদ্ধা। জুলাই আহতদের যে সংগঠন, সেটার আহ্বায়ক ছিলেন। উত্তরায় আমাদের বেশিরভাগ কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন।

এ বিষয়ে দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমা বলেন, একজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

 

বিষয়:আরমান আহমেদ সাফিনজুলাইযোদ্ধাঝুলন্ত মরদেহসাবেক আহবায়ক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…