আদালত

সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে

সাবেক আইজিপি মামুনের ছবি, রিমান্ডে থাকা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক আইজিপি মামুনের ছবি, ৪ দিনের রিমান্ডে থাকা অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে গুলিতে ইসমামুল হক (১৬) নামের একজন নিহতের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকালে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে আনা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, চানখারপুলে গুলির ঘটনায় গত ৫ আগস্ট মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

বিষয়:মামুনরিমান্ডসাবেক আইজিপি মামুন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…