বিনোদন

দুর্ঘটনার ৮ দিন পর ভারতীয় নির্মাতার মরদেহ উদ্ধার

Smiling man in formal shirt sitting at desk in black and white photo. Channel i News - চ্যানেল আই নিউজ

Black and white image of a smiling man in formal attire sitting at a desk, possibly in an office setting. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ৪ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের কিন্নর জেলার কাশাং নালার কাছে দুর্ঘটনার মুখোমুখি হন দক্ষিণী পরিচালক ভেত্রি দুরাইসামি। ভয়াবহ সেই দুর্ঘটনায় ২০০ মিটার নিচে পড়েছিল তাদের গাড়ি। পরে ভেত্রির সহযাত্রী এবং গাড়ি চালকের দেহ উদ্ধার হলেও খোঁজ মিলছিল না পরিচালকের।

দুর্ঘটনার ৮ দিন পর অবশেষে শতদ্রু নদী থেকে উদ্ধার হল পরিচালক ভেত্রি দুরাইসামির মরদেহ।

জানা গেছে, মৃত পরিচালক ভেত্রি দুরাইসামির বয়স ৪৫। তার আরও একটা পরিচয়, তিনি চেন্নাইয়ের প্রাক্তন মেয়রের ছেলে। তবে পুলিশ শতদ্রু নদীর যে স্থান  থেকে পরিচালকের দেহ উদ্ধার করেছে, সেটা দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে।

কিন্নরের ডেপুটি কমিশনার অমিত কুমার শর্মা জানিয়েছেন, ‘সোমবার দুপুর ২টা নাগাদ মান্ডির সুন্দরনগরের মাহুন নাগ অ্যাসোসিয়েশনের ডুবুরি দল দেহটি উদ্ধার করে। সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার সময় গাড়িটি কাজা থেকে সিমলার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

এর আগে দুর্ঘটনার দু’দিন পরে ছেলের খোঁজ না পেয়ে ভেত্রির বাবা সাইদাই দুরাইসামি ঘোষণা করেছিলেন, কেউ তার ছেলেকে খুঁজে পেলে তাকে তিনি এক কোটি টাকা পুরস্কার দেবেন। ছেলের সন্ধান চেয়ে হিমাচলের স্থানীয় মানুষের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছিলেন তিনি। ২০২১ সালে মুক্তি পেয়েছিল ভেত্রি পরিচালিত ছবি ‘এন্দ্রাভাথু ওরু নাল’।

নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমল হাসান, অজিত  কুমারদের মতো তারকারা।  –ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:চেন্নাইদক্ষিণী পরিচালকদুর্ঘটনাভেত্রি দুরাইসামিমৃত পরিচালকশতদ্রু নদী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…