জনপদ

সাবেক উপদেষ্টাদের দুর্নীতি প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল

সাবেক উপদেষ্টাদের দুর্নীতি প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

সাবেক উপদেষ্টাদের দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন সংবাদে সময় নষ্ট না করে দেশের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এসব বিষয়ে সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত। সামনের দিকে দেশ কীভাবে এগোবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কীভাবে শক্তিশালী হবে এবং একটি সমৃদ্ধ অর্থনীতি গড়া যাবে—সেদিকেই আমাদের মূল ফোকাস থাকা দরকার।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, যারা দুর্নীতি করবে, দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বিএনপি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না বলেও জানান তিনি।

বিষয়:দুদকদুর্নীতিদুর্নীতি দমন কমিশনবিএনপিমহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রতিবেদক

এটিএম সামসুজ্জোহা

ঠাকুরগাঁ প্রতিনিধি (চ্যানেল আই)

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…