প্রবাস সংবাদ

স্মার্ট বাংলাদেশ গঠনে প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রবাসী প্রতিনিধিরা স্মার্ট বাংলাদেশ গঠনে অংশগ্রহণের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী প্রতিনিধিরা একটি সভায় অংশগ্রহণ করছেন, যেখানে তারা স্মার্ট বাংলাদেশ গঠনে প্রবাসীদের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীদের স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

সম্প্রতি জেদ্দায় আওয়ামী লীগের ১০ সংগঠনের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় তার সাথে ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

তারা প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। দেলোয়ার হোসেন সরকারের পরিচালনার আলোচনা সভায় প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ইসমাইল হোসাইন, অজিউল্লাহ মিয়া, মোশাররফ হোসেন খাঁন ও আতাউর রহমান ভূঁইয়াসহ অন্যরা।

বিষয়:প্রবাসস্মার্ট বাংলাদেশ
প্রতিবেদক

রুমী সাঈদ

সৌদি প্রবাসী সাংবাদিক, জেদ্দা প্রতিনিধি, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…