চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা পঞ্চম দিনের মত উত্তপ্ত ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষ চলমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 02, জুলাই 2023
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Advertisements

পুলিশের গুলিতে নাহেল নামে এক কিশোর নিহতের ঘটনায় পঞ্চম দিনের মতো ফ্রান্সের রাজধানী মার্সেইতে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। যা আরও ব্যাপক আকার ধারণ করছে। দফায় দফায় সংঘর্ষ চলছে। বিক্ষোভ ও সংঘর্ষ এড়াতে  কাঁদানে গ্যাস নিক্ষেপ করেও হিমশিম খাচ্ছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিস সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায়ও মার্সেস জুড়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাত থেকে আবারও রাস্তায় জড়ো হওয়া শুরু করেন বিক্ষোভকারীরা। আজ রোববারও সারারাত ভাঙচুর-অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইট করে জানিয়েছেন, গত রাতে সবমিলিয়ে ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দ্বিতীয় রাতের জন্য সারাদেশে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এমন পরিস্থিতিতে রোববার থেকে শুরু হতে যাওয়া জার্মানি সফর বাতিল করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। ২০১৮ সালের শেষের দিকে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভের পর শাসনকালের সবচেয়ে বড় সংকট মোকাবিলায় তিনি এমন ব্যবস্থা নিয়েছেন।

ফ্রান্সে এই বিক্ষোভের সূত্রপাত গত মঙ্গলবার থেকে। ওই দিন সকালে প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক বিধি অমান্য করে জোরে গাড়ি চালানোর অভিযোগে নাহেল এম নামের ১৭ বছর বয়সী এক কিশোরকে গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু নাহেল গাড়ি না থামিয়ে সরে পড়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক পুলিশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাহেলের।

নাহেলের পরিবারের সদস্যরা আলজেরিয়া থেকে গিয়ে ফ্রান্সে স্থায়ী হয়েছেন। তাদের আর্থিক অবস্থাও খুব ভাল নয়। প্যারিসের নানতের উপশহরটি মূলত দরিদ্র অধ্যুষিত এলাকা। সেখানেই মায়ের সাথে থাকতেন তিনি। নাহেল ও তার মা মৌনিয়া ইসলাম ধর্মাবলম্বী।

বিক্ষোভকারীদের মতে, বর্ণবাদমূলক আচরণ থেকেই ওই পুলিশ তাকে সরাসরি গুলি করেছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তি পেল চ্যানেল আই’র সাড়া জাগানো নাটক পুনর্জন্ম

পরবর্তী

ঈদের চতুর্থ দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

পরবর্তী

ঈদের চতুর্থ দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

ভারতে যাওয়ার অনাপত্তিপত্র চাইলো পিসিবি

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version