ফুটবল

স্বাধীনতা দিবসে জয় উপহার দিতে চান জামাল

বাংলাদেশি ফুটবল খেলোয়াড় জামাল শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামাল বাংলাদেশি ফুটবল খেলোয়াড়, তিনি লাল জার্সি পরেছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশজুড়ে চলছে মহান স্বাধীনতা দিবস উদযাপন। বিশেষ দিনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। দলটির বিপক্ষে প্রথম লেগে বড় হার এলেও ফিরতি লেগে জয়ের আশায় মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। দিনটিকে স্মরণীয় করে রাখতে সমর্থকদের জয় উপহার দিতে চান টাইগার অধিনায়ক।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ফিলিস্তিনের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী। ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটায়। প্রথম লেগে অতিথিদের মাঠে ৫-০তে হেরে এসেছে হাভিয়ের ক্যাবরেরার দল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, ‘বিশেষ একটা দিন। অনেক বড় দিন আমাদের জন্য, মহান স্বাধীনতা দিবস। এমন দিনে আমরা দেশের মানুষকে একটা উপহার দিতে চাই। আমাদের জিততে হবে। জয়ই হবে সেই উপহার।’

‘আমরা সমর্থকদের সামনে ম্যাচ হারতে চাই না। কিংস অ্যারেনায় অপরাজিত থাকার রেকর্ড আমাদের ধরে রাখতে হবে। ভালো খেলতে হবে সমর্থকদের জন্য। ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো।’

‘গত ম্যাচে কী হয়েছে, সেটা ভুলে যেতে হবে। সব মনোযোগ এই ম্যাচের জন্য রাখছি আমরা। কুয়েতের ম্যাচে ৪৩-৫৩ এই ১০ মিনিটে আমরা ৪ গোল খেয়েছি। এ সময় আমাদের কী হয়েছে, ঠিক বলতে পারব না। বিপর্যয় ছিল, এই ১০ মিনিট অনেক গুরুত্বপূর্ণও ছিল। ভুল থেকে শিখতে হবে আমাদের।’

বাছাইয়ের দ্বিতীয় ধাপ বাংলাদেশ শুরু করেছিল অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ গোলে হেরে। ওই হারের ধাক্কা সামলে লেবাননের বিপক্ষে এ মাঠেই ১-১এ ড্র করেছিল হাভিয়ের ক্যাবরেরার দল। এই ধাপে এখন পর্যন্ত ওই ১ পয়েন্টই পুঁজি জামালদের।

বিষয়:জামাল ভুঁইয়াফিফাফিলিস্তিনফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাই
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…