আন্তর্জাতিক

ইটালিতে বন্যায় ৩৬ হাজার মানুষ বাস্তুচ্যুত

Flood-affected people rescued and evacuated in Italy during severe flooding. Channel i News - চ্যানেল আই নিউজ

Floodwaters inundate streets in Italy, with people being rescued and evacuated by boat and on foot. Channel i News – চ্যানেল আই নিউজ

উত্তর-পূর্ব ইটালিতে মারাত্মক বন্যায় ৩৬ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে এবং আরও বেশি ঘরবাড়ি গ্রাস করছে। ভূমিধ্বসে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমিলিয়া-রোমাগনা অঞ্চলের শহর এবং রাস্তাগুলো পানিতে তলিয়ে গিয়ে এক সপ্তাহে অন্তত ১৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

শনিবার লুগো শহরের কাছে বিদ্যুত সংযোগ পুনরুদ্ধারের প্রচেষ্টায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

প্রবল বন্যার কারণে এই অঞ্চলে ৩০৫টিরও বেশি ভূমিধ্বস হয়েছে। এছাড়া ৫০০ টির বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ শহরগুলির ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িগুলো পানিতে ডুবে গেছে এবং বাড়িঘরের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বিষয়:ইটালিইতালিবন্যাভূমিধ্বস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…