চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতিতে বেড়েছে মানুষের ভোগান্তি

মহিউদ্দিন মুরাদমহিউদ্দিন মুরাদ
7:41 অপরাহ্ন 31, আগস্ট 2024
জনপদ, লক্ষ্মীপুর
A A
Advertisements

লক্ষ্মীপুরে ধীরে ধীরে কিছুটা উন্নত হচ্ছে বন্যা পরিস্থিতি। শনিবার (৩১ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উদ-জামান বলেন, আগের থেকে উন্নত হচ্ছে বন্যা পরিস্থিতি। তবে আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার মত পরিস্থিতি এখনও হয়নি। এসব আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার পাশাপাশি বন্যা পরবর্তী সময়ে পেটের পীড়া, ডান্ডা-জ্বর ও চর্মরোগে ভুগছেন বন্যা দুর্গতরা।

তিনি আরও জানান, মেঘনা নদীর পানি বিপৎসীমার মাত্র ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নোয়াখালী, ফেণী,কচুয়া এবং চাঁদপুর থেকে নেমে আসা পানি লক্ষ্মীপুরে ডাকাতিয়া ভুলুয়া নদী হয়ে ধেয়ে আসছে। এ পানিগুলো লক্ষ্মীপুর থেকে ওয়াপদাখাল, রহমতখালী খালসহ অন্যান্য কয়েকটি খালে এসে রহমতখালী ও হাজিমারা রেগুলেটার হয়ে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এতে পানি নামার চেয়ে উজান থেকে আসা পানির চাপ অনেক বেশী। তার ওপর
মাঝে মধ্যে বৃষ্টির পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। ফলে আশাতীত পানি মেঘনায় নামতে পারছেনা।

সরকারি হিসাব অনুযায়ী, ৭ লাখ ২০ হাজার মানুষ পানিবন্দী বলা হলেও বেসরকারি মতে এ সংখ্যা ১২ লাখেরও বেশি। সরকারি মত, ২৬৫টি গ্রাম এবং ৪টি পৌরসভার ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১ লাখ ৮০ হাজার। তবে এ পর্যন্ত ত্রাণ
সামগ্রীর মধ্যে সরকারিভাবে নগদ ২০ লাখ ৭০ হাজার টাকা, ৭৮৯ মেট্রিকটন চাল এবং ২৯ হাজার ৬৯৩ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে শুক্রবার বিকালে লক্ষ্মীপুর সফরে আসেন ত্রাণ ও পূনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক।

তিনি সন্ধ্যায় স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, দায়িত্বপ্রাপ্ত জেলা কমান্ডার লে.কর্ণেল মাজেদুল হক রেজা, পুলিশ সুপার তারেক বিন রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, সিভিল সার্জন ডা. আহাম্মেদ কবির, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ, স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

ট্যাগ: বন্যা পরিস্থিতিমানুষের ভোগান্তিলক্ষ্মীপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার: প্রধান উপদেষ্টা

পরবর্তী

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

পরবর্তী

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

জ্বালানি তেলের দাম কমল, মধ্যরাত থেকে কার্যকর

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version