টাঙ্গাইল বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতের কারণে গত ২৪ ঘণ্টায় জেলার সব নদীর পানিই বৃদ্ধি পেয়েছে। জেলার তিন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার (৭ জুলাই) সকালে জানা যায়, জেলার ঝিনাই নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছড়াও যমুনা নদীর পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া ভূঞাপুর উপজেলায় পানির স্রোতে নিকরাইল-কইড়া সড়ক ভেঙ্গে নিচু এলাকা প্লাবিত হচ্ছে। আরও প্লাবিত হয়ে পড়ছে বিভিন্ন বাড়ি-ঘর, হাট-বাজার, ফসলী জমিসহ বিস্তীর্ণ জনপদ।









