জনপদ

সুনামগঞ্জে বন্যার পূর্বাভাস

সুনামগঞ্জে বন্যার কারণে নদীর পানি বৃদ্ধি, বাড়ছে আতঙ্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে বন্যার পূর্বাভাসে নদীর পানি বৃদ্ধি, আশ্রয় কেন্দ্র ও গ্রাম প্লাবিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারী বর্ষণে সুনামগঞ্জ জেলা শহরে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অনেকগুলো ব্যস্ততম সড়ক। পানি ঢুকেছে কোন বাড়িঘর দোকানপাটে। এতে ভোগান্তিতে পড়েছেন শহরের মানুষ।

এদিকে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদনদীর পানি।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জ পয়েন্টে সুরমার নদীর পানি রয়েছে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচে।

গত ২৪ ঘণ্টায় সুরমা, যাদুকাটা, রক্তি, বৌলাই, চেলা-সহ জেলার প্রধান প্রধান নদীর পানি বেড়েছে বলে জানিয়েছে পাউবো।

এদিকে, জেলার তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা ও আনোয়ারপুর এলাকার সাবমার্জেবল অংশ পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঈদে বাড়ি থেকে কর্মস্থল ফেরত মানুষসহ এলাকাবাসী।

প্রতিবেদক

এ কে মুহীম

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…