ফুটবল

লা লিগার মৌসুম সেরা কোচ হ্যান্সি ফ্লিক

ফুটবল কোচ হ্যান্সি ফ্লিক মাঠে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল কোচ হ্যান্সি ফ্লিক মাঠে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন, লা লিগার মৌসুমের সেরা কোচ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবার বার্সেলোনার দায়িত্ব নিয়ে সফল জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। পুরো মৌসুমে দলকে দুর্দান্ত খেলিয়ে লা লিগার চ্যাম্পিয়ন করেছেন। সফলতার পুরস্কারও পেলেন ৬০ বর্ষী। লা লিগার ২০২৪-২৫ মৌসুমের সেরা কোচের পুরস্কার উঠেছে তার হাতে।

গত মৌসুমের গ্রীষ্মে শিরোপাহীন থাকার পর কিংবদন্তি জাভি হার্নান্দেজকে ছাঁটাই করে বার্সেলোনা। জাভির চলে যাওয়া সুযোগ করে দেয় ফ্লিককে। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে ঘরোয়া ট্রেবল জয় সম্পন্ন করেছেন ফ্লিক, জিতেছেন স্প্যানিশ সুপার কোপা, লা লিগা ও কোপা ডেল রে শিরোপা।

বার্সেলোনা লিগে যথেষ্ট প্রতাপের সাথে শিরোপা জিতেছে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ ১০২ গোল করেছেন বার্সেলোনার খেলোয়াড়রা। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার সেরা পাঁচে ছিলেন চোট পাওয়া রর্বাট লেভান্ডোভস্কি।

মৌসুম চলাকালে তিন মাসে সেরা কোচ হয়েছিলেন ফ্লিক। এবার মৌসুমের সেরা কোচের তকমাও উঠল তার ঝুলিতে। প্রতিযোগিতায় তিনি হাঁরিয়েছেন এস্পানিওলের মানালো গঞ্জালেজ, জিরোনার মাইকেল, অ্যাথলেটিক ক্লাবের আর্নেস্তো ভালভার্দে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনেকে।

বিষয়:জাভিফ্লিকবার্সেলোনালা লিগালিড স্পোর্টসসিমিওনে
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…