আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাগরে, ৫ মার্কিন সেনা নিহত

সাগরে বিধ্বস্ত হেলিকপ্টার ও উদ্ধারকারী জাহাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, পাশে উদ্ধারকারী জাহাজ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ চলাকালে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত হয়েছে। জানা গেছে, প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটিতে জ্বালানি ভরতে গেলে তা দুর্ঘটনা শিকার হয়।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, গতকাল (১২ নভেম্বর) স্থানীয় সময় রোববার প্রশিক্ষণ হেলিকপ্টারটি পূর্ব ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিমানটি দুর্ঘটনার স্বীকার হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

আজ সোমবার (১৩ নভেম্বর) দুর্ঘটনায় নিহত মার্কিন সেনাদের প্রতি শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, দেশের সেবায় যারা প্রাণ হারিয়েছেন, তারা স্মারণীয় হয়ে থাকবেন। তিনি বলেন, সেনারা জীবন দিয়ে আমাদের সীমান্ত এবং সার্বভৌমত্ব রক্ষা করছে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে, তেল আবিবের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্যসাগরে ২টি বিমানবাহী এয়ারক্রাফট মোতায়েন করে। এই দুর্ঘটনার পর সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

বিষয়:নিহতবিধ্বস্তমার্কিন সেনাহেলিকপ্টার
প্রতিবেদক

common

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…