বাংলাদেশ

বায়তুল মুকাররমে পাঁচটি ঈদ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়

বায়তুল মুকাররমে ঈদ জামাতের জন্য প্রস্তুতিপর্ব, আকাশ মেঘাচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

পাঁচ জামাতের সময়সূচি ও ইমামদের তালিকা চূড়ান্ত

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জানিয়েছে, ঈদের এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্বে থাকা আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর আগে ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এই তালিকা প্রস্তুত করে।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত পাঁচটি জামাতের সময়সূচি ও দায়িত্বপ্রাপ্তরা হলেন, প্রথম জামাত সকাল ৭টায় ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির ক্বারি ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় ইমামতি করবেন ইমাম ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির মো. নাসির উল্লাহ, তৃতীয় জামাত সকাল ৯টায় ইমামতি করবেন ইমাম মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির মো. রুহুল আমিন, চতুর্থ জামাত সকাল ১০টাম ইমামতি করবেন ইমাম মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির মো. আব্দুল হাদী এবং পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে ইমামতি করবেন ইমাম জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির মো. আমির হোসেন।

কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। একইভাবে বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্বে থাকবেন মো. শামসুল হক।

ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সব ইমাম, মুকাব্বির ও দায়িত্বপ্রাপ্তদের নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

বিষয়:পবিত্র ঈদুল আজহাবায়তুল মুকাররম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…