বিনোদন

‘প্রথমে সুশান্ত চলে গেল, এখন প্রিয়া’

বয়সী নারী ও তরুণ পুরুষের ছবি, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের দৃশ্য যেখানে একজন বৃদ্ধা নারী ও দুই তরুণ অভিনেতা কথোপকথন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রিয়া মারাঠে (৩৮) শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় টেলিভিশন অঙ্গনে।

বিশেষ করে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী উষা নাডকর্ণী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি ভেঙে পড়েছেন এ খবরে।

‘পবিত্র রিশতা’ ধারাবাহিকেই সুশান্ত সিংহ রাজপুত ও প্রিয়ার সঙ্গে কাজ করেছিলেন উষা। সুশান্তের মৃত্যু হয়েছিল ২০২০ সালে। এবার চলে গেলেন প্রিয়া। উষা আবেগঘন কণ্ঠে বলেন, “এটা ওর যাওয়ার বয়সই নয়। ক’দিন আগেও ভাবছিলাম, দেখা করতে যাব। কিন্তু পিছিয়ে গেলাম, কারণ ক্যানসারের চিকিৎসায় ওর চুল উঠে গিয়েছিল, হয়তো অস্বস্তি হতো। আজ মনে হচ্ছে ভুল করেছিলাম।”

তিনি আরও বলেন, “প্রথমে সুশান্ত চলে গেল, এখন প্রিয়া। মনে হচ্ছে ‘পবিত্র রিশতা’র হৃদয় আর আত্মা দুটোই হারালাম। আমাদের সেট ছিল একেবারে একটা পরিবারের মতো।”

অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের বাড়িতে দুই বছর আগে শেষবারের মতো প্রিয়ার সঙ্গে দেখা হয়েছিল উষার।

হিন্দি ও মরাঠি ধারাবাহিকে সমানভাবে জনপ্রিয় ছিলেন প্রিয়া মারাঠে। ‘পবিত্র রিশতা’র পাশাপাশি তিনি অভিনয় করেছিলেন ‘তু তিথে মী’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরন’ এবং ‘ভাগে রে মন’-এর মতো জনপ্রিয় সিরিজেও।

প্রিয়া ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের এবং কাজের প্রতি নিবেদিত—এমনটাই জানিয়েছেন তার সহকর্মীরা। স্বল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভক্তমহলেও। ফ্রি প্রেস জার্নাল

বিষয়:ধারাবাহিকপরিবারপ্রিয়া মারাঠেবলিউডসুশান্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…