বাংলাদেশ

ইসি গঠনে সার্চ কমিটির প্রথম বৈঠক

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, সার্চ কমিটির প্রথম বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, যেখানে একটি লাল ভোট বাক্সের উপরে নির্বাচন চিহ্ন রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পাঁচ নির্বাচন কমিশনার (ইসি) পদে প্রার্থী সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির প্রথম বৈঠক আজ বিকেলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি বলেছেন, প্রস্তাবিত নাম ও কমিশন রাজনৈতিক প্রভাবমুক্ত হবে কিনা, তা সার্চ কমিটি বলতে পারবে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, সার্চ কমিটির প্রথম বৈঠক আজ রোববার বিকেলে।

ড. শেখ আব্দুর রশীদ বলেন, সৎ, যোগ্য, দক্ষ ও নির্ভীকদের নামই প্রস্তাবনায় অগ্রাধিকার পাবে। নিয়ম অনুযায়ী সার্চ কমিটি গঠনের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যেই নাম প্রস্তাব করা হবে বলেও জানান তিনি।

জানা যায়, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি সুপ্রিম কোর্টে বৈঠকে বসবে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন।

এর আগে, ২৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার দেশের নির্বাচনী কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন গঠন তদারকির জন্য ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. মোবাশ্বের মোমেন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক মো. আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জীনাতুন নেসা তাহমিদা বেগম।

বিষয়:নির্বাচন কমিশনসার্চ কমিটি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…