শিক্ষা

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

কুমিল্লায় এসএসসিতে প্রথম ইভা, স্কুলের ছাত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় এসএসসিতে প্রথম ইভা অর্জনকারী ছাত্রীর ছবি, সে সাদা শাড়ি ও হালকা ব্লাউজ পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অসাধারণ সাফল্য অর্জন করেছে জাকিয়া সুলতানা ইভা। ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২১৭ নম্বর পেয়ে কুমিল্লা জেলায় প্রথম স্থান অর্জন করেছে সে।

মঙ্গলবার ১১ আগস্ট ইভা দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার এই সাফল্যে দেবিদ্বার উপজেলাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

ইভা দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের বাসিন্দা শিক্ষক দম্পতি মোহাম্মদ জামাল হোসেন ও শাহিনুর আকতারের মেয়ে। তার বাবা ও মা দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

ইভার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন, ‘ইভার এই অভূতপূর্ব সাফল্য আমাদের পুরো বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। তার মেধা, কঠোর পরিশ্রম এবং শিক্ষক বাবা-মায়ের সুশিক্ষার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। সে দেবিদ্বারের গর্ব।’

তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ সব শিক্ষক-শিক্ষিকাকে ইভার সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়:এসএসসি পরীক্ষাকুমিল্লা শিক্ষা বোর্ডজাকিয়া সুলতানা ইভাসাফল্য অর্জন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…