বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা মির্জা সামসুল আলম এর প্রথম মৃত্যুবার্ষিকী

বীর মুক্তিযোদ্ধা মির্জা সামসুল আলমের portrait, বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা মির্জা সামসুল আলম এর প্রথম মৃত্যুবার্ষিকী

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীতের কণ্ঠশিল্পী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর ঢাকা মহানগরের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ সুফি মির্জা সামসুল আলম চিশতী-নিযামী (রহ.) এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

মির্জা সামসুল আলমের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বীর মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ্ সূফি মির্জা সামসুল আলম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

এবং বাদ আছর আজিমপুর কবরস্থানে তার রওজা মোবারকে শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হবে।

২০২৪ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়।

১৯৫৪ সালের ১ জানুয়ারি ঢাকার ধামরাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মো. শহীদুল্লাহ্ হলের সুপারভাইজার হিসাবে চাকরিতে যোগদান করেন এবং কলাভবনেও দায়িত্ব পালন করেছেন।
১৯৮৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যারের ব্যাক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।
তিনি ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭১ এর রণাঙ্গনে ২নং সেক্টরের দেশমাতৃকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।
১৯৭৩-৭৪ সালে তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ছাত্র সংসদে জিএস নির্বাচিত হন।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ১৯৮১ সাল থেকে লোকসংগীত এর তালিকাভুক্ত কণ্ঠশিল্পী ও বাংলাদেশ বাউল শিল্পী সমিতির সভাপতি ছিলেন।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়প্রথম মৃত্যুবার্ষিকীবাংলাদেশ টেলিভিশনবাংলাদেশ বেতারবীর মুক্তিযোদ্ধা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…