নাটোরে অগ্নিকাণ্ডে কিছু দোকান ভস্মীভূত

নাটোরে অগ্নিকাণ্ডে কিছু দোকান ভস্মীভূত, ঘটনাস্থলে লোকজন ও দমকলের কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
নাটোর রাজবাড়ীর অভ্যন্তরে আগুনে পুড়ে গেছে পাঁচটি অস্থায়ী দোকান। রোববার রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার পণ্য পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে নাটোর রাজবাড়ীর আনন্দ কালী মন্দিরের পাশে অস্থায়ীভাবে স্থাপন করা বিভিন্ন পণ্যের দোকানে হঠাৎ আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সূত্র ধারণা করছে বৈদ্যতিক শর্ট-সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






