আন্তর্জাতিক

রুম হিটার থেকে আগুন, এক পরিবারের ৫ জনের মৃত্যু

জনপ্রতিনিধি ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত, তদন্ত শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

রুম হিটার থেকে আগুনে পাঁচজনের মৃত্যু, স্থানীয় ও পুলিশ ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শীতের রাতে রুম হিটার চালিয়ে ঘুমানোই কাল হলো ভারতের উত্তরপ্রদেশের এক দম্পতি এবং তাদের তিন সন্তানের। রুম হিটার থেকে আগুন লেগে প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের বরেলি জেলার ফরাখপুরের একই পরিবারের ওই ৫ সদস্য। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রুম হিটার থেকে লাগল আগুন লেগে গেলে শীতের রাতে দরজা বন্ধ থাকায় ঘর ধোঁয়ায় ভরে যায়। এতে অক্সিজেনের অভাবে ওই পরিবারটির ৫ সদস্যের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তকারীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ওই বাড়ির ১টি ঘরে ২টি রুম হিটার ছিল। এর একটিতে বৈদ্যুতিক সংযোগ ছিল,  হিটারের তার পুড়ে  আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা। এতে তারা আগুন লাগার ঘটনা বুঝতেই পারেননি।

তবে বাড়ির মূল দরজাটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। পুলিশের সন্দেহ এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, ভেতরের দিকে তালা লাগানোর ব্যবস্থা না থাকায় কৌশলে পরিবারটি মূল দরজায় বাইরে তালা লাগিয়ে দিত। ওই বাড়ির ভেতর থেকে চাবি পাওয়া গেছে।

ঘটনাস্থল পরীক্ষা করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মরদেহগুলো ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিষয়:fireRoom heaterঅগ্নিকান্ডআগুনমৃত্যুরুম হিটার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…