জনপদ

ফ্রেশ টিস্যু পেপার গোডাউনে আগুন

গুদামে আগুন লেগে ব্যাপক ধোঁয়া ও ক্ষতি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেশ টিস্যু পেপার গোডাউনে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও ক্ষতি স্পষ্ট দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে ফ্রেশ টিস্যু পেপার-এর গোডাউনে আগুন লেগেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ১০ মিনিটে গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। সোনারগাঁও, গজারিয়া, গজারিয়া বিসিক, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন-এর মোট ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপ-পরিচালক সালাউদ্দিন বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আমাদের প্রায় ১৪টি ইউনিট কাজ করছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলা যাচ্ছে না।

বিষয়:টিস্যু পেপার গোডাউনে আগুননারায়ণগঞ্জের সোনারগাঁও
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…