চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিমানার অর্থ কোথায় যায় জানতে চাই: ক্লপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ন ২০, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের পর রেফারিকে নিয়ে মন্তব্য করায় টাচলাইনে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ। সেই ম্যাচে জয়ের পর রেফারি পল টিয়েরনির সমালোচনা করায় শাস্তির সঙ্গে ক্লপকে জরিমানা হিসেবে গুণতে হবে ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশী মুদ্রায় এক কোটি টাকারও বেশি।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে নামবে লিভারপুল। নিষেধাজ্ঞার জন্য এ ম্যাচে ক্লপ টাচলাইনে থাকতে পারবেন না। অ্যানফিল্ডে হতে যাওয়া ম্যাচের আগে তাকে দেয়া শাস্তি ও জরিমানা ধার্য করা নিয়ে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান।

‘শাস্তি পাব সেটাই আশা করছিলাম। এটা ঠিক আছে। জরিমানার অর্থ কোথায় যায় আমি জানতে চাই। যদি এটা মহৎ কোনো কাজে ব্যয় হয়, আমি আনন্দের সঙ্গে দিতে রাজি আছি। আর যদি এফএ অর্থ রেখে দেয়, আমাদের এটা নিয়ে আবার কথা বলতে হবে।’

গত মাসের ৩০ এপ্রিল টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে জয়ে পায় অলরেড বাহিনী। ম্যাচের ৯৪তম মিনিটে জয়সূচক গোলের পর উদযাপনের সময় দৌড়ে চতুর্থ অফিসিয়ালের সামনে গিয়ে কিছু একটা বলেন ক্লপ। তখন তাকে হলুদ কার্ডও দেখতে হয়েছিল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ৫৫ বর্ষী ক্লপ বলেছিলেন, আমাদের নিয়ে রেফারির হয়তো কোনো ‘সমস্যা’ আছে।

লিভারপুল ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এক ম্যাচ কম খেলে পেয়েছে ৬৬ পয়েন্ট। চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য অ্যাস্টন ভিলার বিপক্ষে অলরেডদের আজকের ম্যাচে জয় পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ।

Reneta

সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিনে নিউক্যাসল। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে চারে ইউনাইটেড। শিরোপার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ দুদল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল আছে তাদের ধরাছোঁয়ার বাইরে।

পেশির ইনজুরি থেকে সেরে ওঠায় ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর আজ খেলার জোরালো সম্ভাবনা রয়েছে। উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন নুনেজ আঙুলের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগএফএক্লপজরিমানালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি ২, ২০২৬

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি ২, ২০২৬

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্লট বরাদ্দে দুর্নীতি: টিউলিপ দুই, রাদওয়ান সাত, শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT