ফুটবল

ফাইনালে প্রথমার্ধে গোলশূন্য সমতায় বাংলাদেশ-ভারত

ফাইনালে প্রথমার্ধে গোলশূন্য সমতায় বাংলাদেশ-ভারত

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাড্ডাহাডি লড়াইয়ে মেতেছে বাংলাদেশ ও ভারত। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমলেও প্রথমার্ধে গোল পায়নি কোনো দল।

মালদ্বীপের মালেতে ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নটায় গড়ায় লড়াই। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুদল। লাল-সবুজের দল একাধিক সুযোগ তৈরি করেছিল, তবে ভারতের রক্ষণ ভাঙতে পারেনি। ভারতও চেষ্টা করেছিল কয়েকবার, তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় কোনো বিপদ হয়নি।

গ্রুপপর্বে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও ভারত। সেই ম্যাচে ড্র করেছিল দুদল। সেমিফাইনালে নেপাল হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ এবং ভুটানকে হারায় ভারত।

বিষয়:ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপফাইনালবাংলাদেশভারতমালদ্বীপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…