চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চন্দ্রযান-৩’ সফল হতেই সিনেমা নির্মাণের হিড়িক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 25, আগস্ট 2023
বিনোদন
A A
Advertisements

ভারতকে গর্বিত করে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে ‘চন্দ্রযান-৩’। গোটা ভারত ভাসছে এখন সেই উচ্ছ্বাসে! এই সাফল্য আসতে না আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মিম দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হল এবার কি এটা নিয়েও সিনেমা তৈরী হবে?

শুধু তাই নয় কোন তারকাকে দেখা যাবে সেটা নিয়েও চলছে ফিসফাস। আর সেই হাসি ঠাট্টার মাঝেই শোনা গেল ইসরোর এই অসাধ্য সাধনকে এবার সত্যি সত্যিই পর্দায় তুলে আনতে চাইছেন চিত্র পরিচালকরা।

আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদে পৌঁছালো। তবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতই প্রথম অবতরণ করেছে। আর এক্ষেত্রে ফার্স্ট বয়ের গল্প সেলুলয়েডের পর্দায় তুলে না ধরলে কী হয়! তাই তো চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একাধিক চিত্রপরিচালক এবং প্রযোজনা সংস্থা ছবির নাম রেজিস্টার করতে গিয়েছেন এই বিষয় নিয়ে ছবি করার জন্য।

‘চন্দ্রযান-৩’ এর সাফল্যের কাহিনির অনুপ্রেরণায় ছবি তৈরি করার জন্য একাধিক প্রযোজকরা ভিড় জমিয়েছেন প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া, ইমপ্পা, আইএফটিপিসির অফিসে। সেখানে এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা যাবে এমন একাধিক ছবির নাম রেজিস্টার করার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

ইমপ্পার একজন কর্মী এই বিষয়ে জানান, ইতিমধ্যেই একাধিক প্রযোজক এবং প্রোডাকশন হাউজ তাদের ছবির নাম নথিভুক্ত করতে এসেছে। এর মধ্যে ‘চন্দ্রযান ৩’, ‘মিশন চন্দ্রযান ৩’, ‘চন্দ্রযান ৩: দ্য মুন মিশন’, ‘বিক্রম ল্যান্ডার’, ‘ভারত চাঁদ পার’ এসব নাম রয়েছে।

তিনি আরও জানান যে, এরইমধ্যে তারা বহু আবেদন পেয়েছেন যদিও তার মধ্যে নামমাত্র কয়েকটিকেই অনুমতি দেবেন। আগামী সপ্তাহে তারা এই আবেদনগুলো খতিয়ে দেখবেন। তিনি জানান, পুলওয়ামা অ্যাটাকের পরও এই একই জিনিস ঘটেছিল। তবে তারা বেছে বেছে সেগুলোকেই নির্বাচন করে পারমিশন দেবেন যেগুলোকে জেনুইন বলে মনে করছেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

ট্যাগ: চন্দ্রযান-৩বলিউডসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মেসি খেলার বেশিরভাগ সময়ই হেঁটে বেড়ান’

পরবর্তী

রহস্যময় ‘পাফ ড্যাডি’র ফাঁদে সজল-পরী!

পরবর্তী

রহস্যময় ‘পাফ ড্যাডি’র ফাঁদে সজল-পরী!

নৌকার পক্ষে প্রবাসীদের কাছে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি 2, 2026

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী

ফেব্রুয়ারি 2, 2026
ফয়সাল ইসলাম এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক

ধনীদের বাড়তি কর: সারচার্জ বা সম্পদ কর সম্পর্কে জানুন সব খুঁটিনাটি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version