চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মায়া দর্পণ’ খ্যাত কিংবদন্তী নির্মাতা কুমার সাহানির প্রয়াণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

ভারতে আর্টহাউজ সিনেমার অন্যতম পথিকৃৎ চলচ্চিত্র পরিচালক কুমার সাহানি আর নেই। শনিবার ( ২৪ ফেব্রুয়ারি) মারা গেছেন তিনি। মৃত্যুকালে কিংবদন্তি এই নির্মাতার বয়স হয়েছিল ৮৩।

কলকাতায় পড়ে যাওয়ার পরে শনিবার মৃত্যু হয় এই গুণী নির্মাতার। ছয় দশকের ক্যারিয়ারে তিনি ‘মায়া দর্পণ’ (১৯৭২), ‘তরঙ্গ’ (১৯৮৪), ‘খেয়াল গাঁথা’ (১৯৮৯) এবং ‘কাসবা’ (১৯৯০)-এর মতো কালজয়ী সব সিনেমা নির্মাণ করেছেন। তার এই যুগান্তকারী সিনেমাগুলো বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

বম্বে ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সাইন্সে পড়াশোনা করেছেন সাহানি। এরপর পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অব ইন্ডিয়ায় (এফটিআইআই) পড়াশোনা করেন। সেখানে তিনি পরিচালক ঋত্বিক ঘটকের সঙ্গে তার পরিচয় হয়। ঘটকের সবচেয়ে প্রিয় শিষ্যদের একজন ছিলেন সাহানি। তার চলচ্চিত্রে ঘটকের প্রভাব থেকে যায়।

কুমার সাহানির প্রথম ফিচার ফিল্ম ‘মায়া দর্পণ।’ ১৯৭২ সালে নির্মল ভার্মার গল্প অবলম্বনে সিনেমাটি তৈরি করেন তিনি। এই ছবির জন্য সেরা ফিচার ফিল্ম বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাহানি।

এরপরের ছবি ‘তরঙ্গ’ নির্মাণের খরচ জোগাতে তার ১২ বছর লেগে যায়। পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামো এবং শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব নিয়ে তৈরি এই ছবিতে অমোল পালেকার একজন অনৈতিক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন যিনি একজন ট্রেড ইউনিয়ন নেতার স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। ট্রেড ইউনিয়ন নেতার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন স্মিতা পাতিল।

‘খেয়াল গাঁথা’ সিনেমাটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে খেয়াল গানের বিবর্তনের একটি কাল্পনিক উপস্থাপনা। ‘কসবা’ রাশিয়ান লেখক আন্তন চেকভের উপন্যাস ‘ইন দ্য গাল্লি টু হিমাচল প্রদেশ’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে। ছবিতে কাংড়া চিত্রকলার ঐতিহ্য ব্যবহার করা হয়েছে।

Reneta

নির্মাতার আরেক ছবি ‘চার অধ্যায়’ (১৯৯৭) তৈরি করা হয়েছে রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে। এই ছবির প্রেক্ষাপট ১৯৩০ ও ১৯৪০-এর দশকের পরবর্তী বঙ্গীয় নবজাগরণ যুগ।

পরিচালনার পাশাপাশি লেখালেখিতেও তিনি ছিলেন অনন্য। তার ‌‘দ্য শক অব ডিজায়ার অ্যান্ড আদার এসেস’ বইটি ব্যাপকভাবে আলোচিত।

২০১৯ সালে কিংবদন্তী এই নির্মাতা বাংলাদেশে আসেন। অংশ নিয়েছিলেন শর্টফিল্ম ফোরাম আয়োজিত মাস্টারক্লাসে। সেই সময়ে তিনি চ্যানেল আই অনলাইনকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। কথা বলেছিলেন তার সিনেমা যাপন নিয়ে। সাক্ষাৎকারটি পড়তে ক্লিক করুন।

সূত্র: স্ক্রল

Jui  Banner Campaign
ট্যাগ: কুমার সাহানিমায়া দর্পণলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে প্রাণঘাতী নিপা ভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT