বিনোদন

ভারতে ফিল্মফেয়ার বাংলায় ঢাকাই তারকাদের দাপট

পুরস্কার পেয়েছেন জয়া আহসান, ফারিণ ও সোহেল মন্ডল

বাংলাদেশি তারকারা ফিল্মফেয়ার বাংলায় দাপট দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মফেয়ার বাংলার অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় তারকারা অংশগ্রহণ করেছেন, ছবি তে তিনজন তারকা হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪ এর জমকালো আসর। এবারের আসরে মনোনয়ন থেকে শুরু করে পুরস্কারেও বেশ দাপট দেখালেন বাংলাদেশি তারকারা!

এ বছর পাঁচজন অভিনয় ও সংগীতে মনোনয়ন পাওয়ার রেকর্ড করেন। এরমধ্যে তিনজনই পুরস্কার জিতেছেন।

কৌশিক গাঙ্গলির ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে এবছর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান।

অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হয়েছেন তাসনিয়া ফারিণ এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায়ের ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল।

শুক্রবার কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গলে হোটেলে বসে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে দেয়া হয়েছে শ্রেষ্ঠ।

এই আসরে পুরস্কারে আধিপত্যের পাশাপাশি পারফর্ম করেছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বিষয়:জয়া আহসাননুসরাত ফারিয়াফারিণফিল্মফেয়ারলিড বিনোদনসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…