চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাতা প্রীতিশ নন্দীর প্রয়াণ, শোক স্তব্ধ বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 09, জানুয়ারি 2025
বিনোদন
A A
Advertisements

চলে গেলেন ভারতের বিশিষ্ট কবি, চলচ্চিত্র নির্মাতা এবং লেখক প্রীতিশ নন্দী। বুধবার (৮ জানুয়ারি) রাতে দক্ষিণ মুম্বাইতে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর। তার পুত্র কুশান নন্দী গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড তারকারা প্রকাশ করেছেন গভীর শোক। সোশ্যাল মিডিয়ায় নিকটতম বন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন অনুপম খের। ইনস্টাগ্রামে খের একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করে লিখেছেন, প্রীতিশ নন্দীকে কেবল তার সৃজনশীল প্রতিভাই নয়, তার ব্যক্তিগত গুণাবলীর জন্যও স্মরণীয় হয়ে থাকবেন।

অভিনেত্রী কারিনা কাপুর প্রীতিশ নন্দীর মৃত্যুতে শোকাহত হয়ে ‘চামেলী’ ছবির একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে কারিনা এবং প্রয়াত পরিচালক শুটিং ফ্লোরে এবং দুজনেই বেজায় হাসছেন। সঙ্গে রয়েছেন অপর্ণা সেন নিজেও। সেই ছবিতে কারিনা কিছুই লেখেননি। শুধুই ভালবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

অনুপম খের ও কারিনা কাপুর ছাড়াও নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনিল কাপুর, সঞ্জয় দত্ত, লেখক এবং অভিনেতা সুহেল শেঠ, পরিচালক মেঘলা গুলজার, মিলাপ জাভেরি প্রমুখ।

‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রকাশনা পরিচালক এবং ‘দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া’র সম্পাদক হিসাবে কাজ করেছিলেন প্রীতিশ নন্দী। নন্দীর সাহিত্যিক অবদানও সমানভাবে উল্লেখযোগ্য। ১৯৯০ এর দশকে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনে ‘প্রীতিশ নন্দী শো’ বলে একটি জনপ্রিয় টকশো’এর সঞ্চালক ছিলেন তিনি।

সাংবাদিকতা এবং সাহিত্য সাধনার বাইরে, প্রীতিশ নন্দী চলচ্চিত্র প্রযোজক হিসাবেও নিজের অবস্থান তৈরি করেছেন। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল ‘প্রীতিশ নন্দী কমিউনিকেশনস’ নামে একটি প্রোডাকশন হাউস, যেখানে থেকে বাণিজ্যিকভাবে সফল বেশ কয়েকটি চলচ্চিত্র ছবি উপহার দিয়েছিল। যার মধ্যে অন্যতম ‘প্যায়ার কে সাইড এফেক্টস’, ‘মীরাবাই নট আউট’, ‘আগ্লি অর পাগলি’, ‘শাদি কে সাইড এফেক্টস’ এবং ‘ঝংকার বিটস’। এছাড়াও একজন চলচ্চিত্র প্রযোজক হিসাবে ২০০০ দশকে ‘কাঁটে’, ‘চামেলী’, ‘হাজারো খোয়াইশে অ্যাইসি’ এর মত বেশ কিছু জনপ্রিয় ছবি নির্মাণে বিশেষ অবদান রেখেছিলেন।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ১৯৭৭ সালে পদ্মশ্রী, ২০০৮ সালে কর্মাবীর পুরস্কার, ২০১২ সালে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রীতিশ নন্দী। – বলিউড হাঙ্গামা

ট্যাগ: অঅনুপম খেরকারিনা কাপুরচলচ্চিত্র নির্মাতাপ্রীতিশ নন্দীভারতের বিশিষ্ট কবিলেখক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশি আশাবাদী হতে মানা আশরাফুলের

পরবর্তী

লিভারপুলের বিপক্ষে জেতা ম্যাচে হাসপাতালে বেন্টাঙ্কুর

পরবর্তী

লিভারপুলের বিপক্ষে জেতা ম্যাচে হাসপাতালে বেন্টাঙ্কুর

বিক্ষোভ প্রত্যাহার আলিয়া শিক্ষার্থীদের, বকশিবাজারে শুরু যান চলাচল

সর্বশেষ

এলপিজি গ্যাসের দাম আবারও বাড়লো, সন্ধ্যায় কার্যকর

ফেব্রুয়ারি 2, 2026

সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

ফেব্রুয়ারি 2, 2026

বইমেলা পিছিয়ে দেওয়ার দাবিতে প্রকাশকদের সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 2, 2026

মহেশখালীতে স্মার্ট ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন জামায়াতে ইসলামীর আমির

ফেব্রুয়ারি 2, 2026

ভারতকে হারিয়ে ফাইনালের পথে আরও এগোলো বাংলাদেশ

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version