ফুটবল

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

চোট সেরে উঠা মার্টিনেজের ছবি, খেলতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় মার্টিনেজ চোট থেকে সুস্থ হয়ে প্রথম ম্যাচে খেলতে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এমিলিয়ানো মার্টিনেজের চোট নিয়ে বেশ দুশ্চিন্তাতেই ছিল আর্জেন্টিনা। প্রস্তুতির দুটি ম্যাচ তাকে ছাড়াই খেলতে হয়েছিল কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। তবে চলতি বিশ্বকাপ শুরুর আগেই বড় সুসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। চোট থেকে সেরে উঠেছেন মার্টিনেজ।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচ থেকেই মার্টিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা। শুক্রবার তার মেডিকেল টেস্ট হয়েছিল। ইতিবাচক ফলাফল আসায় দুই হাতে গ্লাভস পরে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালের আগে আঙুলের চোটে পড়েন মার্টিনেজ।

বিষয়:আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমার্টিনেজলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…