ফুটবল

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশি ফুটবল খেলোয়াড় মাঠে একসঙ্গে উল্লাস করছে, দর্শকদের মাঝে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ৩ জুলাই টরন্টোতে শেষ বত্রিশের মঞ্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে পর্তুগাল। একবছর আগে এইদিনেই সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছিলেন দলটির তারকা ফরোয়ার্ড ডিয়েগো জোতা। এবারের বিশ্বকাপে জোতার অপূর্ণতা থেকে অনুপ্রেরণা নিয়ে এসেছে পর্তুগিজরা। বছর ঘোরার দিনটিকে সামনে রেখে কোচ রবের্তো মার্টিনেজ বলেছেন, জোতার স্মৃতি দলকে আরও শক্তিশালী করবে।

কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ ‘কে’তে রানার্সআপ হওয়ার পর সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেছিলেন, ‘প্রতিদিনই অনুশীলনের সময় জোতার কথা আমাদের মনে পড়ে। মৃত্যুবার্ষিকীকে আমি কঠিন দিন হিসেবে দেখি না, বরং এটি তার জীবন ও অবদানকে উদযাপনের একটি উপলক্ষ। আমাদের উচিত তাকে যথাযথ সম্মান জানানো।’

‘ডিয়েগো আমাদের সঙ্গে থেকে নেশনস লিগ জিতেছিলেন। আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার প্রতীক। আমরা তার জন্যই বিশ্বকাপ জিততে চাই। আগামী ম্যাচটি হবে ডিয়েগো জোতার উদ্দেশে উৎসর্গ করা একটি ম্যাচ। সে আমাদের সঙ্গে থাকলে আমরা আরও শক্তিশালী দল হয়ে উঠি। কোন ম্যাচে জিততে না পারলেও তার জয়ের মানসিকতা ও বিশ্বাস আমাদের অনুপ্রাণিত করে।’

জোতা দেশের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করে গেছেন। গত বছর ৩ জুলাই স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়েতে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে। গাড়িতে আগুন ধরে যায়। ২৮ বর্ষী তারকার সঙ্গে প্রাণ হারান ভাই আন্দ্রে সিলভাও।

বিষয়:জোতাপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমার্টিনেজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…