ফুটবল

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

আর্জেন্টিনার ফুটবল তারকা ওটামেন্ডি বিশ্বকাপ ট্রফি চুম্বন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ফুটবল তারকা ওটামেন্ডি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে চুম্বন করছেন, খেলা শেষে উচ্ছ্বাস প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী নিকোলাস ওটামেন্ডি। দীর্ঘ ক্যারিয়ারে একটি বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা শিরোপা জিতেছেন ৩৮ বর্ষী ডিফেন্ডার।

শুক্রবার ভোরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এর মাধ্যমে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন। তারকা সেন্টারব্যাক দেশের হয়ে ১৩৯ ম্যাচ খেলেছেন। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলা আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য তিনি।

ওটামেন্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আজ আমাকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যচক্রে, আমার শেষ ম্যাচটি ছিল একটি বিশ্বকাপ ফাইনাল। আমরা যে ফলাফল চেয়েছিলাম, তা পাইনি। কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, এই দল একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সর্বস্ব দিয়ে খেলেছে।’

‘ধন্যবাদ, আর্জেন্টিনা, আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করার সুযোগ দেয়ার জন্য।’

ইউরোপে ১৬ বছরের সাফল্য শেষে সম্প্রতি আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ওটামেন্ডি। ইউরোপে তিনি পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি এবং বেনফিকার হয়ে খেলেছেন। চারটি বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করেছেন।

বিষয়:আর্জেন্টিনানিকোলাস ওটামেন্ডিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…