ফুটবল

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত, খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল ও জাপান দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে, আন্তর্জাতিক ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

গ্রুপপর্বে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। এবার প্রতিপক্ষ এশিয়ার জায়ান্ট জাপান। বিশ্বমঞ্চে দুদলের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের খতিয়ান।

হিউস্টনে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। দুদলের মধ্যে অনুমিতভাবে শক্তিমত্তা ও ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ব্রাজিল। র‍্যাঙ্কিংয়ে ছয়ে আছে সেলেসাও দল, ১৮তে ব্লু সামুরাই জাপান।

কার্লো আনচেলত্তির দল এগিয়ে থাকলেও অতীত পরিসংখ্যান খুব একটা স্বস্তি দিচ্ছে না ব্রাজিলকে। গত ৮ বছরে ধারাবাহিক উন্নতির পথে হাঁটা জাপান এখন বেশ পরিণত, সংগঠিত এবং আত্মবিশ্বাসী দল। নকআউটে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ব্রাজিলের সামনে।

এপর্যন্ত ১০টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও জাপান। এরমধ্যে ৭টিতে জয় পেয়েছে সেলেসাওরা, দুটি হয়েছে ড্র, আর জাপানের জয় কেবল এক ম্যাচে। সেই জয়টি জাপান পেয়েছে সবশেষ দেখায়, যখন থেকে তারা ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছে। ২০২৫ সালের অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে চমকে দিয়ে ৩-২ ব্যবধানে জিতেছিল জাপান।

টানা ১০ ম্যাচ অপরাজিত জাপান। সবশেষ তারা হেরেছে ২০২৫ সালের সেপ্টেম্বরে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে। এরপর ৭টি জয় ও ৩টি ড্র করেছে। এই সময়ে ব্রাজিলকে হারানোর পাশাপাশি ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষেও জয় তুলে জাপানিজরা।

বিপরীতে সবশেষ ১০ ম্যাচের মধ্যে জাপান ও ফ্রান্সের সঙ্গে হেরেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। তিউনিসিয়া ও পানামার বিপক্ষে ড্র করেছে। আর জয় পেয়েছে ৬ ম্যাচে।

বিষয়:জাপাননকআউটপরিসংখ্যানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…