ফুটবল

‘আর্জেন্টিনাকে সবাই হারাতে চাইবে’

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের পর উল্লাস করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

৩৬ বছরের শিরোপাখরা কাটিয়ে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। চলতি আসরে মুকুট পরেই এসেছে আলবিসেলেস্তে দল। এ কারণেই হয়ত আর্জেন্টিনাকে সবাই হারাতে চায়, বলছেন নিকোলাস ওটামেন্ডি।

বুধবার সকালে বিশ্বকাপ যাত্রার আগে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে সংবাদ সম্মেলনে এসে ওটামেন্ডি বলেছেন, ‘আমরা বুয়েন্স আয়ার্স থেকে প্রস্তুতি নিচ্ছি, নতুন খেলোয়াড়দের নিয়ে এসে সেরাটা দিচ্ছি। জানি আমরাই চ্যাম্পিয়ন। সবাই আমাদের হারাতে চাইবে। আমাদের এমন প্রস্তুতি নিতে হবে যা এর থেকে আলাদা নয়। আমাদের সর্বস্ব দিয়ে খেলতে হবে। দলের মনোবল ভালো আছে।’

গত আসরে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের কথা টেনে তিনি বলেছেন, ‘প্রতিপক্ষের কথা বলতে গেলে, কাতারে শুরুর দিকের উদাহরণ আমাদের সামনে আছে। জানি যেকোনো দলই কঠিন পরিস্থিতি তৈরি করবে। নিজেদের খেলা খেলতে হবে, আমাদের ভালো খেলোয়াড় আছে।’

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপপর্বের প্রথম ম্যাচে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা।

বিষয়:আর্জেন্টিনাআলজেরিয়ানিকোলাস ওটামেন্ডিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…