ফুটবল

বিশ্বকাপ থেকে ১২ হাজার কোটির বেশি টাকা আয় করতে চায় ফিফা

স্পোর্টস চ্যাম্পিয়নশিপে স্প্যানিশ ফুটবল দল বিজয়ী, উল্লাসে ভাসছে দলটি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ ফুটবল দল বিশ্বকাপ জয় উদযাপন করছে, উল্লাসে ভাসছে দলটি, কনফেটি ও আতশবাজি সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরবের রিয়াদে সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হয়েছে। এ ফোরামে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ফিফা মেয়েদের বিশ্বকাপ থেকে এক বিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হবে ১২ হাজার কোটি টাকার বেশি।

এ নিয়ে ফিফা সভাপতি ইনফ্যান্তিনো বলেছেন, ‘মেয়েদের ফুটবল এবং ফুটবলে মেয়েরা সমান গুরুত্বপূর্ণ। এর পরিধি তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশা রাখছি মেয়েদের বিশ্বকাপের মাধ্যমে এক বিলিয়ন ডলার আয় করা যাতে খেলায় পুনঃবিনিয়োগ করা যায়।’

মেয়েদের পরবর্তী বিশ্বকাপ ব্রাজিলে হবে। মেয়েদের বিশ্বকাপ এবারই প্রথম ব্রাজিলে হতে যাচ্ছে। পরের ২০৩১ সালের বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সেটি হবে ৪৮ দলের।

ইউরোপ থেকে আরও রাজস্ব আয়ের আশা করে ইনফ্যান্তিনো বলেছেন, ‘যদি বিশ্বের বাকি অংশ বিশেষ করে সৌদি আরব বা মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ ফুটবলে যা করে তার মাত্র ২০ শতাংশ করে তাহলে আমরা (খেলাধুলার মাধ্যমে) জিডিপিতে অর্ধ ট্রিলিয়ন বা তারও বেশি ডলারের প্রভাব ফেলতে পারব।’

‘যাইহোক, সৌদি আরবও মেয়েদের লিগ, মেয়েদের জাতীয় দল তৈরি করে ভালো করছে। মেয়েদের ফুটবল সত্যিই তাদের একমাত্র দলগত খেলা যার এত বিশাল দর্শক এবং প্রভাব রয়েছে।’

বিষয়:ইউএসএইনফ্যান্তিনোফিফাব্রাজিললিড স্পোর্টসসৌদি আরব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…