জনপদ

সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১৪ টি রিসোর্ট

সাজেক ভ্যালিতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেক ভ্যালিতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে, স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙামাটি জেলার সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে অবকাশ রিসোর্ট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

মুহুর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয় জনগণ। এ পর্যন্ত ১৪ টি রিসোর্ট সম্পূর্ণ পুড়ে গেছে। এখনো পর্যন্ত আগুন নিভানো সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছ। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে বলে জানান তিনি।

বিষয়:ভয়াবহ অগ্নিকাণ্ডসাজেক ভ্যালি
প্রতিবেদক

মনসুর আহম্মেদ

রাঙ্গামাটি প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…