রাজনীতি

আইএমএফের শর্ত পূরণে সারের দাম বাড়ানো হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সাংবাদিকের সামনে বক্তব্য দিচ্ছেন, পেছনে অন্য নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে আইএমএফ এর শর্ত পূরণে। কৃষকদের গলা চেপে ধরা হয়েছে। সারের দাম বাড়ানোর মধ্যে দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে।

সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছেন। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগিয়ে উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশকে রক্ষার জন্য সবাই একজোট হয়ে আন্দোলনে নেমেছি। বিএনপি ক্ষমতায় যেতে নয় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই আন্দোলন। এখনও সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বিষয়:আইএমএফআইএমএফের শর্তবিএনপি মহাসচিবভর্তুকিমির্জা ফখরুলসারের দাম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…