জনপদ

কুয়াশায় সাড়ে ৫ ঘন্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

বাংলাদেশের মানচিত্রে মণিরামগঞ্জ জেলা হাইলাইট করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মানচিত্রের সাথে মণিরামগঞ্জ জেলার অবস্থান ও মানচিত্রের একটি অংশ দেখানো হয়েছে, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় সাড়ে ৫ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘন কুয়াশা কেটে গেলে বুধবার সকাল সাড়ে ৯ট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। নৌদুর্ঘটনা এড়াতে এর আগে ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিটিসি,র আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, সকালে ঘন কুয়াশার কেটে গেলে পুরনায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

এতে করে ঘাটে আসা যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সিরিয়াল অনুযায়ী যানবাহন পার করা হচ্ছে।

বিষয়:পাটুরিয়া-দৌলতদিয়াফেরি চলাচল স্বাভাবিক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…