বাংলাদেশ

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক, দৌলতদিয়া-পাটুরিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক, যাত্রী ও যানবাহন পারাপার চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে বৃহস্পতিবার রাত থেকেই পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

ফলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বর্তমানে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

বিষয়:দৌলতদিয়া-পাটুরিয়াফেরি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…