বিনোদন

‘ফেরেশতে’ নিয়ে তেহরানে জয়া

ঢাকার পর ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শীত হলো ‘ফেরেশতে’

তেহরানে ‘ফেরেশতে’ নিয়ে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

তেহরানে ‘ফেরেশতে’ চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সদ্য অনুষ্ঠিত দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ফেরেশতে’। এবার ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হলো ছবিটি!

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পর্দা উঠলো ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ইরানের তেহরানে শুরু হওয়া এই উৎসবে ৩৭টি সিনেমা তিনটি ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিযোগিতা করছে। এরমধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’।

ফজর চলচ্চিত্র উৎসবে ‘ফেরেশতে’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, ছবির নির্মাতা অতাশ জমজম এবং ছবির প্রধান চরিত্রে অভিনয় করা জয়া আহসান, সুমন ফারুক এবং রিকিতা নন্দিনী শিমু। এছাড়াও প্রদর্শনীতে ছিলেন ‘ফেরেশতে’র গল্পকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ।

তেহরানে সিনেমা হলে 'ফেরেশতে' সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ ‘ফেরেশতে’র প্রদর্শনীতে ইরানে বসবাসরত বাঙালি দর্শকের পাশাপাশি ভিন্নভাষি দর্শকরাও ছিলেন। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।

বিষয়:ইরানতেহরানফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবফেরেশতেরিকিতা নন্দিনী শিমুলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…