জনপদ

শরীয়তপুরে অপরিকল্পিত ভরাটে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

শরীয়তপুরে অপরিকল্পিত ভরাটের কারণে পরিবেশের ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

১৯৮৩ সালে শরীয়তপুর জেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন না হলেও পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর অবকাঠামো নির্মাণ রাতারাতি বেড়ে যায়। দালান-কোঠা নির্মাণের প্রতিযোগিতায় পুকুর, ডোবা, দিঘিসহ জলাধার নির্বিচারে ভরাট হতে থাকে। অপরিকল্পিত ভরাটের ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা এবং পানির উৎস ধ্বংসসহ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে জেলা শহর বসবাসের অনুপযোগী হওয়ার আশংকা করছেন সবাই।

বিষয়:শরীয়তপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…