অপরাধ

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৪৫) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত  জুয়েল মিয়া (২৫) তার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেশার টাকার জন্য পূর্ব বিরোধের জেরে ভোরে ধারালো দা দিয়ে জুয়েল মিয়া তার বাবা রমজান আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ঘটনাস্থল থেকে ব্যবহৃত ধারালো দা জব্দ করে।

গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত জুয়েল মিয়া নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য বাবা-ছেলের মধ্যে বিরোধের একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:ছেলে আটকবাবাকে কুপিয়ে হত্যা
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…